০৬ জানুয়ারি ২০২৫

Happening Now

দিল্লির লালকেল্লা বিস্ফোরণ আতঙ্কে রাজধানী জুড়ে তল্লাশি অভিযান    মোদির হুঁশিয়ারি দিল্লি বিস্ফোরণের ষড়যন্ত্রকারীদের শাস্তি নিশ্চিত    মুম্বই শেয়ার বাজার স্থিতিশীল এআই বিনিয়োগে বিশ্ব অনিশ্চিত     ছোট দ্বীপ রাষ্ট্রের আহ্বান COP30 সম্মেলনে জলবায়ু প্রতিশ্রুতি মানো     বিহার নির্বাচনে রেকর্ড ভোট, রাজনৈতিক সমীকরণে নতুন চমক    দিল্লির বাতাস বিপজ্জনক স্তরে, স্কুল বন্ধের নির্দেশ    জয়পুর সফরে আরএসএস প্রধান মোহন ভাগবতের চারদিনের কর্মসূচি    রাজস্থানে নতুন চিফ সেক্রেটারি নিয়োগ নিয়ে আমলাতান্ত্রিক টানাপোড়েন    আজাদ হিন্দ বাহিনীর বন্দি সেনাদের ওপর নৃশংসতার নতুন তথ্য     দিল্লির লালকেল্লা বিস্ফোরণ আতঙ্কে রাজধানী জুড়ে তল্লাশি অভিযান     মোদির হুঁশিয়ারি দিল্লি বিস্ফোরণের ষড়যন্ত্রকারীদের শাস্তি নিশ্চিত    মুম্বই শেয়ার বাজার স্থিতিশীল এআই বিনিয়োগে বিশ্ব অনিশ্চিত   

ধূম ফ্রাঞ্চাইজি 8 সিক্যুয়েল নিয়ে আসছে রণবীর কাপূর কে আগে-না-দেখা রূপে

রণবীর কাপূর তাঁর আসন্ন ছবি 'ধুম ৪'-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, যা তাঁর ২৫তম চলচ্চিত্র হিসেবে চিহ্নিত হবে। এই ছবিতে তিনি খল নায়কের চরিত্রে অভিনয় করবেনIতবে অভিষেক বচ্চন এবং উদয় চোপড়া এই সিক্যুয়েলে থাকছেন না।

ধুম ৪"-এ খলনায়কের ভূমিকায় রণবীর কাপুর! শুরু হয়েছে প্রস্তুতি

  • জনপ্রিয় প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস এবার আনতে চলেছে "ধুম ৪", পরিচালক আদিত্য চোপড়া ইতিমধ্যেই সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন।
  • এবার আর হিরোর রোলে নয়, বিখ্যাত অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি "ধুম" এর আসন্ন সিক্যুয়েলে দুর্ধর্ষ খলনায়কের ভূমিকায় দেখতে পাওয়া যাবে রণবীর কাপূরকে।
  • "ধুম" ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয়েছিল ২০০৪ সালে, যেখানে প্রধান চরিত্রে ছিলেন জন আব্রাহাম, অভিষেক বচ্চন এবং উদয় চোপড়া।
  • এরপর ২০০৬ সালে "ধুম ২"-তে খলনায়কের ভূমিকায় হৃতিক রোশন এবং ২০১৩ সালে "ধুম ৩"-তে আমির খান দর্শকদের তাক লাগিয়ে দেন।
  • সত্যি বলতে ধূম বলিউডের গতানুগতিক অ্যাকশন ফিল্মের ধারা পরিবর্তন করে দিয়েছে অনেকটাই।
  • তবে এবার সূত্র অনুযায়ী খবর, নতুন ভাবে পর্দায় ফিরবে ধূম ৪। আগের অনেক সিক্যুয়েলেই একই থাকলেও এবার আর তা হবে না। ভিকি কৌশলকেও নাকি দেখা যাবে অভিষেক বচনের বদলে।
  • রণবীর কাপুর নাকি দীর্ঘদিন ধরেই "ধুম ৪"-এর প্রতি আগ্রহী ছিলেন এবং অবশেষে তিনি এতে যুক্ত হতে চলেছেন। তার চরিত্র নাকি একজন স্মার্ট ও চতুর চোরের, ঠিক যেমন আগের ধুম সিনেমাগুলোতে জন, হৃতিক ও আমির করেছিলেন।
  • বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর বর্তমানে 'লাভ অ্যান্ড ওয়ার' সিনেমার শুটিংয়ে ব্যস্ত। সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় এই ছবিটি ২০২৬ সালে মুক্তি পাবে।
  • এছাড়াও, রণবীর 'রামায়ণ' ছবিতে রামের ভূমিকায় অভিনয় করবেন, যা ২০২৬ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা। এর মধ্যে আরও একটি বড় প্রকল্পের খবর এসেছে—'ধুম ৪'। সূত্রের খবর অনুযায়ী, এই ছবির শুটিং আগামী বছরের এপ্রিল মাসে শুরু হবে, যেখানে রণবীরকে একদম নতুন লুকে দেখা যাবে।

ধুম' ফ্র্যাঞ্চাইজির সাফল্য: প্রত্যাশা তুঙ্গে

  • 'ধুম' ফ্র্যাঞ্চাইজি ২০০৪ সালে প্রথম মুক্তি পায় এবং তাৎক্ষণিক সাফল্য অর্জন করে। এরপর 'ধুম ২' এবং 'ধুম ৩' মুক্তি পায়, যা বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে।
  • এবার 'ধুম ৪' নিয়ে দর্শকদের স্বভাবতই প্রত্যাশা তুঙ্গে, বিশেষ করে রণবীর কাপুরের নতুন লুক এবং দক্ষিণী অভিনেতার ভিলেন চরিত্রের কারণে তা আরও বেড়েছে। প্রযোজনা দল এই ছবিকে আন্তর্জাতিক মানের অ্যাকশন থ্রিলার হিসেবে তৈরি করতে চায়।
  • পর পর রণবীরের হিট মুভিও এই সিনেমার প্রতি আকর্ষণ বাড়াচ্ছে। "ধুম ৪" শুধু বলিউডেরই নয়, গ্লোবাল স্ট্যান্ডার্ডের একটি বিগ-বাজেট সিনেমা হতে চলেছে।
  • সিনেমার চিত্রনাট্য লিখছেন আদিত্য চোপড়া ও বিজয় কৃষ্ণ আচার্য। তাঁরা একসঙ্গে এই ফ্র্যাঞ্চাইজিকে এক অন্য উচ্চতায় নিয়ে যেতে চান। সূত্রের ভাষায়, "ধুম ৪ শুধু ধুম সিরিজের সবচেয়ে বড় সিনেমা হবে না, এটি ভারতীয় সিনেমার অন্যতম বড় সিনেমাও হতে চলেছে।"

কপূরের পরীক্ষা-নিরীক্ষা বক্স অফিস এবং দর্শকদের হৃদয়ও জয় করেছে

  • রণবীর কাপুরের কথা উঠলে, বলা যায় তাঁর সবচেয়ে মনকাড়া অভিনয় ছিল 'রকেট সিং: সেলসম্যান অব দ্য ইয়ার'-এ। তবে সেই ছবিটি বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি।
  • তবে যেখানে তাঁর অভিনয় সবচেয়ে উজ্জ্বল ছিল — যেমন 'রকস্টার' এবং 'বরফি' — সেই ছবিগুলি বাণিজ্যিক সাফল্যও পেয়েছে।
  • 'সঞ্জু' ছবিটি যেমন সমালোচকদের প্রশংসা (বিশেষ করে কাপুরের অভিনয়ের জন্য) পেয়েছে, তেমনি বক্স অফিসেও দুর্দান্ত সংগ্রহ করেছে (২০১৮ সালের এখন পর্যন্ত সর্বোচ্চ ওপেনিং। সব মিলিয়ে, এই তরুণ তারকা তাঁর কেরিয়ারে আরেকটি স্মরণীয় এবং বাণিজ্যিকভাবে সফল ভূমিকা যুক্ত করতে চলেছেন।
  • জগ্গা জাসুস' বাইরে থেকে দেখতে সাধারণ এবং সহজ একটা ছবি মনে হলেও, কাপুর স্বীকার করেছিলেন যে এতে অনেক জটিলতা ছিল। মূল চরিত্র, একজন গোয়েন্দা, তোতলামি করে; সে তার বাবাকে খুঁজছে; ছবিটি ছিল একটি মিউজিক্যাল, আর সামগ্রিকভাবে এটি একটি প্রেমের গল্পও। এতগুলো দৃষ্টিকোণ একসঙ্গে মিশিয়ে দেওয়ায় পুরো ছবিটি দর্শকদের কাছে গুলিয়ে গিয়েছিল এবং শেষ পর্যন্ত এটি সম্পূর্ণভাবে ফ্লপ হয়।
  • সব বলা হয়ে গেলেও, ভারত এখনও 'ওয়েক আপ সিড' এর মায়া কাটিয়ে উঠতে পারেনি। কলেজপড়ুয়া এক তরতাজা, মিষ্টি ছেলেটি একজন বড় মেয়ের হৃদয় জয় করার চেষ্টা করছিল, আর গোটা দেশ তখন তার প্রেমে পড়ে গিয়েছিল।

কি কি আগামী প্রকল্প রয়েছে রণবীর কাপুড়ের হাতে?

  • এক না একাধিক সিনেমার ফ্র্যাঞ্চাইজির সিক্যুয়েলের কাজ রয়েছে কাপুর পুত্রের হাতে।
  • রণবীর কাপুরের আসন্ন প্রকল্পগুলির মধ্যে রয়েছে 'অ্যানিমেল' ফ্র্যাঞ্চাইজির সিক্যুয়েল। 'অ্যানিমেল পার্ক' নামে এই সিক্যুয়েলটি নিয়ে ইতিমধ্যে আলোচনাও প্রায় শেষের পথে।
  • সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত 'অ্যানিমেল' তিনটি সিনেমার একটি ফ্র্যাঞ্চাইজি হতে চলেছে, যার দ্বিতীয় সিক্যুয়েলটির জন্য দর্শকদের অবশ্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
  • এই মুহূর্তে রণবীর কাপুর ব্যস্ত রয়েছেন নিতেশ তিওয়ারির পরিচালনায় "রামায়ণ"-এর কাজ নিয়ে। তিনি সেখানে ভগবান রামের চরিত্রে অভিনয় করবেন।

খবর এখন

CHAT SHOW SHORTS

.

ব্রডকাস্ট চ্যানেল

ডেইলি ডিজিটাল নিউজ পেপার