Happening Now
কলকাতা হোর্ডিং কেলেঙ্কারি! অন্তর্বর্তী দ্বন্দ্বে বিদ্ধ তৃণমুল
কলকাতায় হোর্ডিং কেলেঙ্কারি নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ কিছু অভিযোগ তুলেছে বিজেপি। যা নিয়ে তৃণমুল দলের মধ্যে অন্তরদ্বন্দ্ব শুরু হয়েছে।
হোর্ডিং কেলেঙ্কারিঃ বিজেপির নিশানা তৃনমূল
- কোলকাতা হোর্ডিং কেলেঙ্কারি নিয়ে এবার বিজেপির নিশানা তৃনমুল । কোলকাতা ও তার সংলগ্ন অঞ্চলে প্রায় আড়াই হাজার অবৈধ হোর্ডিং রয়েছে। সূত্র অনুযায়ী প্রায় নয়শ কোটি টাকার নড়চড় হয়েছে।
- বিজেপি সাংসদ শমিক ভট্টাচার্জ বলেন লেকটাউন জংশন থেকে রুবি উল্টোডাঙ্গা পর্যন্ত সমস্ত হোর্ডিং নাকি বেআইনি। তিনি আরও বলেন শ্রীভুমির ফুটব্রিজের যে হোর্ডিংগুলো আছে তার টেন্ডারের সময়সীমা পাঁচ বছর আগেই শেষ হয়ে গেছে তাও বিনা বাধায় এখনও হোর্ডিংগুলো রয়েছে।
- বিজেপি সাংসদ আরও বলেন পুরোসভার কাছে খবরই নেই কোন হোর্ডিং কবে কোথায় লাগানো হচ্ছে। এবং সেই টাকা কোথায় যাচ্ছে তাও সহজেই অনুমেয়। শমিক ভট্টাচার্জ আরও বলেন মেয়র ফিরহাদ হাকিম বলুক কত টাকা যাচ্ছে তৃণমূলের পকেটে, কেন একই টেন্ডার এতদিন ধরে রয়েছে?
- প্রায় এক দশক আগে, পুরসভা শহরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে হোর্ডিং সরানোর অভিযান শুরু করেছিল। কিন্তু বর্তমানে শহরের বিভিন্ন স্থানে, বিশেষ করে এসপ্ল্যানেড-ডালহৌসি চত্বরে, হেরিটেজ বিল্ডিংগুলির সামনে আবারও হোর্ডিংয়ের আধিক্য দেখা যাচ্ছে। বিজেপি সাংসদ আরও বলেন পুরসভার কাছে কোনো হিসাব নেই কত টাকা এই হোর্ডিং খাতে যাচ্ছে ও আসছে, কারা টেন্ডার পাস করেছে? কেউ যানে না। কোন এজেন্সি হোর্ডিংয় লাগানোর পেছনে আছে তাও জানেনা প্রশাসন।
- দুর্নিতীর চরম সীমায় উঠে আছে এ রাজ্যের সরকার। বাম নেতা ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্জ বলেন এটা পুরোটাই ‘প্রশাসনিক ব্যার্থতা’। সরকার প্রশাসনকে ফাঁকি দিয়ে এইসব করছে।
তৃণমুল অন্তরদ্বন্দ্ব
- বিজেপির এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ রাজ্য সরকার মেয়র ফিরহাদ হাকিম। বরং নিজেদের দলের ঘারেই দায় চাপিয়েছেন তিনি।
- সাক্ষাৎকারে ফিরহাদ হাকিম বলেন ‘এইসব দেবা (দেবাশিস কুমার) দেখে। অনেকদিন আগে থেকে হোর্ডিংয়ের বিষয়ে ব্যাবস্থা নিয়েছি আমরা’। তিনি আরও বলেন প্রত্যেকটা হোর্ডিংয়ের বারকোড বসানো হচ্ছে যেখান থেকে হোর্ডিংয়ের বিষয়ে সমস্ত তথ্য পাওয়া যাবে।
খবর এখন
ক্যান্সার ভ্যাকসিন শীঘ্রই, ধন্যবাদ রাশিয়া
রাশিয়ার ল্যাবে বিজ্ঞানীরা ক্যান্সারের বিরুদ্ধে ভ্যাকসিন আবিষ্কার করলেন, যা প্রাথমিক পরীক্ষায় আশ্চর্যজনক ফল দেখিয়েছে, অসংখ্য রোগীর মনে জাগাচ্ছে নতুন আশা ।
পোকা ব্রেইনকে খেয়ে ফেলেছে, কেরালায় ১৯ মৃতো
কেরালায় “ব্রেইন খাওয়া অ্যামিবা” আতঙ্ক ছড়ায়, রোগে আক্রান্তদের জীবন রক্ষায় মিল্টেফোসিন চিকিৎসা কার্যকর হলেও, ২০২৫ সালে ইতিমধ্যেই ১৯ জনের মৃত্যু ঘটে।
হঠাৎ কেন প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন অলি বিক্ষোভ না কি দুর্নীতির অভিযোগ কোনটি আসল কারণ?
সামাজিক মাধ্যম নিষিদ্ধের সিদ্ধান্তে ক্ষুব্ধ তরুণদের বিক্ষোভে উত্তাল নেপাল, সহিংসতায় নিহত ১৯, শেষমেশ পদত্যাগে বাধ্য কেপি শর্মা অলি।
গাজায় যুদ্ধবিরতি, মোদী ট্রাম্পকে স্বাগত জানালেন!
মোদী ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি স্বাগত জানালেন ও নেতানিয়াহুরকে প্রশংসা করেছেন, মানবিক সহায়তা ও পণবন্দি মুক্তির আশা প্রকাশ।
নিখোঁজ নবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার ঘিরে রামপুরহাটে স্কুলে উত্তেজনা তুঙ্গে!
রামপুরহাটে নাবালিকার মুণ্ডু এক বস্তায়, দেহ অন্য বস্তায় উদ্ধার, বিয়ের প্রতিশ্রুতি দেখিয়ে অপহরণ করা প্রধান শিক্ষক গ্রেপ্তার, গ্রামে চাঞ্চল্যপূর্ণ বিক্ষোভ ছড়িয়েছে।
CHAT SHOW SHORTS
ব্রডকাস্ট চ্যানেল








ডেইলি ডিজিটাল নিউজ পেপার










