০৬ জানুয়ারি ২০২৫

Happening Now

দিল্লির লালকেল্লা বিস্ফোরণ আতঙ্কে রাজধানী জুড়ে তল্লাশি অভিযান    মোদির হুঁশিয়ারি দিল্লি বিস্ফোরণের ষড়যন্ত্রকারীদের শাস্তি নিশ্চিত    মুম্বই শেয়ার বাজার স্থিতিশীল এআই বিনিয়োগে বিশ্ব অনিশ্চিত     ছোট দ্বীপ রাষ্ট্রের আহ্বান COP30 সম্মেলনে জলবায়ু প্রতিশ্রুতি মানো     বিহার নির্বাচনে রেকর্ড ভোট, রাজনৈতিক সমীকরণে নতুন চমক    দিল্লির বাতাস বিপজ্জনক স্তরে, স্কুল বন্ধের নির্দেশ    জয়পুর সফরে আরএসএস প্রধান মোহন ভাগবতের চারদিনের কর্মসূচি    রাজস্থানে নতুন চিফ সেক্রেটারি নিয়োগ নিয়ে আমলাতান্ত্রিক টানাপোড়েন    আজাদ হিন্দ বাহিনীর বন্দি সেনাদের ওপর নৃশংসতার নতুন তথ্য     দিল্লির লালকেল্লা বিস্ফোরণ আতঙ্কে রাজধানী জুড়ে তল্লাশি অভিযান     মোদির হুঁশিয়ারি দিল্লি বিস্ফোরণের ষড়যন্ত্রকারীদের শাস্তি নিশ্চিত    মুম্বই শেয়ার বাজার স্থিতিশীল এআই বিনিয়োগে বিশ্ব অনিশ্চিত   

IIT Kharagpur Initiates Student Wellness

IIT খড়গপুরে "জেন লাউঞ্জ": শিক্ষার্থীদের মানসিক সুস্থতার নতুন ঠিকানা!

ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানে অন্যতম অগ্রগামী এই IIT খড়গপুর। এবার সেখানেই শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে খোলা হল "জেন লাউঞ্জ" যেটি দেশের সবকটি আইআইটির মধ্যে প্রথমবারেরউদ্যোগ।

ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান (IIT) খড়গপুরে জেন লাউঞ্জ উদ্বোধন

  • মনভালো না থাকলে হবে না পড়াশোনা, দিনকে দিন ছাত্রছাত্রীদের মধ্যে বৃদ্ধি পাছে মানসিক সমস্যা, অস্থিরতা। ভালো থাকতে গেলে প্রয়োজন ভালো ও সুস্থ মন। তাই এই কথা মাথায় রেখেই অভিনব উদ্যোগ নিয়েছে IIT খড়গপুর।
  • IIT খড়গপুর সম্প্রতি শিক্ষার্থীদের কল্যাণ ও ক্যাম্পাস সুবিধার এক নতুন সংযোজন হিসেবে "জেন লাউঞ্জ" চালু করেছে।
  • NIG গার্লস হোস্টেলের অভ্যন্তরে অবস্থিত এই যোগ ও ধ্যান কেন্দ্র শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি, সুস্থতা এবং আরোগ্য তার বিকাশ ঘটানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটি প্রতিষ্ঠানের সমন্বিত শিক্ষাব্যবস্থাকে আরও এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
  • এই লাউঞ্জটি আধুনিক সুবিধাসম্পন্ন, যেখানে আলাদাভাবে যোগব্যায়াম, ধ্যান এবং আত্মচিন্তনের স্থান রয়েছে।
  • IIT খড়গপুরের প্রাক্তন শিক্ষার্থী বিজি নারায়ণনের (১৯৮৬-১৯৯১) উদার সহযোগিতায় এই প্রকল্প আজকে বাস্তবায়িত হয়েছে। বিজি নারায়ণনের কথায়, তাঁর ছাত্রজীবনের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়েই মানসিক প্রশান্তির জন্য এমন একটি স্থান তৈরি করার স্বপ্ন তিনি দেখেছিলেন।
  • শিক্ষাব্যবস্থা ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রক্ষা করার গুরুত্ব তিনি উপলব্ধি করেছিলেন, যার জন্য এই উদ্যোগ তিনি নেন।
  • এটি "উইমেন ইন লিডারশিপ" প্রকল্পের অংশ, যা IIT KGP Alumni Foundation USA-এর শ্রী পার্থ ঘোষ ও শ্রী অশোক দেসরকারের উদ্যোগে পরিচালিত হচ্ছে।
  • এই ভার্চুয়াল লাউঞ্জের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীরা প্রতি সপ্তাহে কয়েক ঘণ্টা সময় ব্যয় করে বর্তমান শিক্ষার্থীদের পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন।
  • উদ্বোধনী অনুষ্ঠানে বিজি নারায়ণন বলেন, "IIT খড়গপুর শুধুমাত্র শিক্ষাগত উৎকর্ষতার কেন্দ্র নয়, এটি শিক্ষার্থীদের ব্যক্তিগত বিকাশের ক্ষেত্রও। জেন লাউঞ্জ এই দর্শনের প্রতিফলন। আমি আশা করি, এটি শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি দেবে এবং তাদের একাডেমিক জীবনের চাপে ভারসাম্য আনতে সাহায্য করবে।"

জেন লাউঞ্জের বিশেষ বৈশিষ্ট্য

  • IIT-এর মতে, এই ঘড়টি এমনভাবে তৈরি যেখানে প্রাকৃতিক আলো, শান্ত পরিবেশ এবং প্রশান্তিময় এক অনুভূতি কাজ করবে।
  • জেন লাউঞ্জটি অত্যাধুনিক সুবিধাসম্পন্ন এবং বিশেষভাবে নকশা করা হয়েছে, যেখানে থাকবে যোগব্যায়াম, ধ্যান ও আত্মচিন্তার জন্য পৃথক নির্ধারিত স্থান।
  • লাউঞ্জটির নকশায় এমনভাবে তৈরি যা শিক্ষার্থীদের মানসিক চাপ থেকে মুক্ত হতে সহায়তা করবে। এখানে পরিচালিত হবে নিয়ন্ত্রিত মেডিটেশন সেশন, যোগ কর্মশালা এবং মানসিক সুস্থতা বিষয়ক আলোচনা, যা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে এবং তাদের একাডেমিক চাপ মোকাবিলায় সাহায্য করবে।
  • IIT খড়গপুরের উপ-পরিচালক অধ্যাপক রিন্টু ব্যানার্জি বলেন, "আমরা অত্যন্ত আনন্দিত যে শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও স্বস্তির জন্য জেন লাউঞ্জ চালু করা হয়েছে। বিজি নারায়ণনের এই মহৎ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ও মানসিক কল্যাণ বাড়াতে সহায়ক হবে। IIT-গুলোর মধ্যে প্রথমবারের মতো এমন উদ্যোগ নেওয়া হয়েছে, যা আমাদের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও সার্বিক সুস্থতার প্রতি অঙ্গীকারের প্রতিফলন। যোগ ও ধ্যানের মাধ্যমে আমরা একটি স্বাস্থ্যকর ও ভারসাম্যপূর্ণ ছাত্র সম্প্রদায় গড়ে তুলতে চাই।"
  • জেন লাউঞ্জ যোগব্যায়াম ও ধ্যানের মাধ্যমে আধুনিক পশ্চিমা লাইফস্টাইল মেডিসিন এবং প্রাচীন বৈদিক দর্শনের সমন্বয়ে সমগ্রিক স্বাস্থ্যসেবার প্রচার করবে।
  • এটি শিক্ষার্থীদের জন্য একটি মানসিক প্রশান্তির আশ্রয়স্থল, যেখানে তারা নিজের সঙ্গে সংযুক্ত হতে পারবে, মানসিক চাপ দূর করতে পারবে এবং শরীর ও মনকে সুসংগঠিত করতে পারবে।
  • এছাড়াও, ভার্চুয়াল জেন লাউঞ্জ (ZenWellnessLounge.com) এর মাধ্যমে শিক্ষার্থীরা যোগব্যায়াম, ধ্যান এবং পরামর্শমূলক অধিবেশনে অংশ নিতে পারবে, যা তাদের ক্যারিয়ার গাইডেন্স, ইন্টার্নশিপ, IIT-এর সংস্কৃতির সাথে মানিয়ে নেওয়া এবং জীবন দক্ষতা বিকাশে সহায়তা করবে।
  • শিক্ষার্থীদের জন্য এহেন উদ্যোগ সত্যি প্রশংসার যোগ্য। "জেন লাউঞ্জ" এর উদ্বোধন এই প্রতিষ্ঠানের উন্নয়নমূলক শিক্ষাব্যবস্থার প্রতিফলন ঘটাচ্ছে। এটি কেবলমাত্র একাডেমিক উৎকর্ষতার জন্য নয়, বরং শিক্ষার্থীদের সমগ্রিক বিকাশ নিশ্চিত করার দিকেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেই আশা করা যাচ্ছে।

খবর এখন

CHAT SHOW SHORTS

.

ব্রডকাস্ট চ্যানেল

ডেইলি ডিজিটাল নিউজ পেপার